এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে ঈদ বাজার। পবিত্র রমজানের শেষলগ্নে চারদিকে বইছে ঈদের আমেজ। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পছন্দের পোশাক কিনতে ক্রেতাদের ক্লান্তিহীন ছুটাছুটি চোখে পড়ছে সর্বত্র।
বসন্ত ঋতুর তীব্র রোদ ঝাঁঝালো গরম এবং রাতে হালকা শীত-সবকিছু উপেক্ষা করেই ক্রেতারা ভিড় করছেন বিভিন্ন মার্কেটে। উপজেলার প্রায় সব বিপণিবিতানেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে জমজমাট বেচাকেনা। বিশেষ করে কাপড়ের দোকানগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়।
ঈদকে সামনে রেখে ধনী, দরিদ্র ও হতদরিদ্র-সব শ্রেণির মানুষই সাধ্যমতো কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। দেশি-বিদেশি বিভিন্ন ধরনের পোশাক বিক্রি হলেও গরমের কারণে সুতি শাড়ি, সুতি থ্রি-পিস ও টি-শার্টের চাহিদা বেশি দেখা যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যবসায়ীরা মার্কেটে নতুন নতুন ডিজাইনের পোশাক সাজিয়ে রেখেছেন। রঙিন ও বৈচিত্র্যময় কালেকশনে প্রাণ ফিরে পেয়েছে মার্কেটগুলো। শপিংমলগুলোতে নারী ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিজেদের সামর্থ্য অনুযায়ী সবাই কিনছেন পছন্দের পোশাক।
ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে ব্যবসায়ীদের মধ্যে চলছে প্রতিযোগিতা। রঙিন আলোকসজ্জায় সাজানো হয়েছে বিভিন্ন দোকান। কোথাও আবার দোকানের সামনে মডেল হিসেবে তরুণ-তরুণীদের দিয়ে পোশাক প্রদর্শন করা হচ্ছে। বাজারে বেশি বিক্রি হচ্ছে নারীদের শাড়ি ও থ্রি-পিস, পুরুষদের টি-শার্ট, জিন্স,পাঞ্জাবি-পায়জামা, গেঞ্জি এবং শিশুদের পোশাক। পাশাপাশি গহনা, জুতা ও প্রসাধনীর দোকানেও রয়েছে ভালো বেচাকেনা।
ঈদের কেনাকাটা করতে আসা মোঃ জামাল বলেন,“ছেলে-মেয়ে ও আত্মীয়স্বজনের জন্য কাপড় ও প্রসাধনী কিনতে এসেছি। গত বছরের তুলনায় এ বছর দাম কিছুটা বেশি হলেও ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে।”
কাপড় ব্যবসায়ী মোঃ ওয়ালিয়ার রহমান বলেন, “কেনাবেচা ভালো হচ্ছে। আমরা সারা বছর ঈদের জন্য অপেক্ষা করি, কারণ এ সময় বিক্রি বেশি হয়। তবে এ বছর পণ্যের দাম কিছুটা বেশি।”
ব্যবসায়ীরা জানান, চাহিদা অনুযায়ী দেশি ও বিদেশি সব ধরনের পোশাক মজুত রাখা হয়েছে। রমজানের শুরুতে বেচাকেনা কম থাকলেও পনেরো রোজার পর থেকে বাজারে গতি ফিরে এসেছে। বিশেষ করে নারীদের পোশাকের বিক্রি পুরুষদের তুলনায় বেশি হচ্ছে।
সব মিলিয়ে,ঈদকে কেন্দ্র করে মহম্মদপুরের বাজারগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সেপ্টেম্বর ৪, ২০২৪
নভেম্বর ৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ৫ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।