এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ বাড়িতে ফিরতে পারে এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (১৮ মার্চ) বিকেল ৩টার দিকে ফরিদপুরের সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের মন্ত্রীরা বিভিন্ন বাসস্ট্যান্ডে গিয়ে তদারকি করছেন, যাতে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে এবং কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়াই ঘরে ফিরতে পারে এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে একটি নতুন পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। যারা দেশে ফিরতে পারছেন না, তারা যেন নিরাপদে থাকতে পারেন এবং দ্রুত দেশে ফিরতে পারেনসে বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, মধ্যপ্রাচ্যে যারা মারা গেছেন, তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়েও সরকার কাজ করছে। তিনি আরও জানান, নিহত ৫ জনের মধ্যে ইতোমধ্যে ১ জনের মরদেহ দেশে আনা হয়েছে।
দ্রব্যমূল্য প্রসঙ্গে তিনি বলেন, কোনো পণ্যের মূল্য বৃদ্ধি পায়নি এবং তেলের দামও বাড়ানো হয়নি। এ বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক রয়েছে। প্রধানমন্ত্রী নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ৫ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।