এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা। তবে তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি অপতথ্য (মিসইনফরমেশন) ও বিভ্রান্তিকর তথ্যের (ডিসইনফরমেশন) বিস্তার রোধ করে জনগণকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ।
রোববার (১২ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘তথ্য অধিকার ফোরাম’-এর কোর গ্রুপের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে তথ্যের অবাধ প্রবাহের সাথে সাথে অপতথ্যের প্রচারও উদ্বেগজনকভাবে বাড়ছে। তাই তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি এর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা এবং ভুল তথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্বের অংশ।’
জাতীয় সংসদে তথ্য অধিকার আইন সংশোধন অধ্যাদেশ স্থগিত রাখার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘তথ্যের প্রবাহ বাড়ানোর অর্থ এই নয় যে, দায়বদ্ধতা থাকবে না। আমরা চাই, তথ্য অধিকার আইনের সাথে সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের মতামত ও সুপারিশ নিয়ে একটি যুগোপযোগী ও কার্যকর আইন প্রণয়ন করতে।’
তিনি আরও বলেন, ‘মোর ইনফরমেশন, মোর ট্রুথ’—এই লক্ষ্য অর্জনে তথ্যের প্রবাহ নিশ্চিত করা জরুরি। একইসাথে তথ্য কমিশনের প্রাতিষ্ঠানিক মর্যাদা ও সক্ষমতা কীভাবে রক্ষা করা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে। আইন প্রণয়নের পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে সব অংশীজনকে যুক্ত করা হবে।
সভায় তথ্যমন্ত্রী তথ্যের ‘ফ্যাক্ট চেকিং’ (তথ্য যাচাই) ও ‘স্ক্রিনিং’ প্রক্রিয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, তথ্য সচিব মাহবুবা ফারজানা এবং এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা তথ্য অধিকার আইনের কার্যকারিতা বৃদ্ধি এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বিভিন্ন সংস্কারমূলক প্রস্তাব তুলে ধরেন।
জুলাই ২৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।