এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘ঐক্যবদ্ধ জনতা’। সংগঠনটির উদ্যোগে প্রায় তিন শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) জোহরের নামাজের পর পৌরসভার রশীদ মেম্বারের বাড়ি প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ঐক্যবদ্ধ জনতার সভাপতি মোঃ জাকির হোসেন এবং সঞ্চালনা করেন পৌর ঐক্যবদ্ধ জনতার সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন হুমায়ুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক জিএস কবির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ঐক্যবদ্ধ জনতার সদস্য মোঃ কামরুল বারী, আঃ কাদের মাস্টার, মোঃ সেলিম হোসেন, মাইনউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্যে কবির হোসেন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত, যাতে করে কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না থাকে।
উল্লেখ্য, এবারের আয়োজনে পৌরসভার ৯ টি ওয়ার্ডের প্রায় ৩ শতাধিক গরীব ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
মে ৫, ২০২৫
ফেব্রু ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।