এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের মাঝে উপহার সামগ্রী ও শুভেচ্ছাবার্তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের হাতে এসব উপহার তুলে দেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, তারা পুলিশ বাহিনীর গর্ব। ঈদের আনন্দের সময়ে তাদের পরিবারের পাশে থাকতে পেরে পুলিশ বাহিনী গর্ববোধ করে। ভবিষ্যতেও এসব পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ কর্তৃক প্রদত্ত উপহার সামগ্রী ও শুভেচ্ছাবার্তা অনুষ্ঠানে পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।