এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন ও কৃষকের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়ন ও চর ইসলামপুর ইউনিয়নের বোয়ালিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) প্রধান অতিথি হয়ে উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব, মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল। মাননীয় সাংসদ ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর জনাব,এম এ হান্নান,মাননীয় এমপি ব্রাহ্মণবাড়িয়া মোঃ আবদুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া জেলা, সাধারণ সম্পাদক জেলা বিএনপি ও প্রশাসক জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া, জেলা প্রশাষক জনাব শারমিন আক্তার সহ উপজেলা কৃষি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, আমার দেশের সামনের উন্নতির জায়গাটা কিভাবে হবে, সেটার কিন্তু একটা দৃষ্টিভঙ্গি গত বদল করা দরকার,এখানে উৎপাদন বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি এটা হচ্ছে লক্ষ্য, যার মধ্য দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং যেখানে আমরা পরিবেশের প্রাণ রক্ষা করতে পারব। সরকার যেখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। তেমনই ভাবে দখলের বিরুদ্ধে ব্যক্তির স্বার্থে গোষ্ঠীর স্বার্থে দখল মেনে নেওয়া হবেনা বলে ঘোষনা করেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় সাংসদ খালেদ হোসেন মাহবুবশ্যামল বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা হারানোর কারণে কৃষকরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। খালটি পুনঃখননের মাধ্যমে কৃষিজমিতে সহজে পানি পৌঁছানো সম্ভব হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
উদ্বোধন শেষে উপস্থিত অতিথিরা খাল পুনঃখনন কাজের সফল বাস্তবায়ন এবং কৃষি উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
নভেম্বর ৪, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বিনোদন | ৪ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ৪ আগস্ট, ২০২৬
ঢাকা | ৪ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৪ আগস্ট, ২০২৬
পাকিস্তান | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।