ব্রাহ্মণবাড়িয়াশ দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে প্রাইভেটকারের ধাক্কা, মা ও মেয়ে নিহত

মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
৩ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৫০ পিএম
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়াশ দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে প্রাইভেটকারের ধাক্কা, মা ও মেয়ে নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে প্রাইভেট কারের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে কুমিল্লা সিলেট মহাসড়কে সদর উপজেলার বেতবাড়িয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সরাইল উপজেলার তিলিকান্দি গ্রামের মো: ইব্রাহিম মিয়ার স্ত্রী ফয়েজা বানু (৪৫), তার মেয়ে ফেরদৌসী (২০)।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সারোয়ার হোসেন জানান, সকালে সদর উপজেলার সুহিলপুর এলাকা থেকে একটি প্রাইভেটকার মহাসড়ক দিয়ে ঢাকা যাওয়া পথে বেতবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় সামনের দিকে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি বহনবারী একটি  ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরে থাকা বিদ্যুতের খুঁটি প্রাইভেটকারের ভেতে ঢুকে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ও প্রাইভেটকারটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। নিহত দু,জনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।