এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন শাখার সভাপতি মো. সোহেল চৌধুরী আহাদ (৩৮) এবার আইনের মুখোমুখি হলেন বিস্ফোরক মামলায়। রবিবার (১৩ জুলাই) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাকে তার নিজস্ব কম্পিউটার দোকান থেকে গ্রেপ্তার করে।
আলফাডাঙ্গা পৌর এলাকার কলেজ রোডে অবস্থিত দোকান থেকে তাকে আটক করে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল আলম।
সূত্র জানায়, গ্রেপ্তারকৃত সোহেল চৌধুরী আহাদ ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন বুলবুলের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি সদর ইউনিয়নের দরুনা গ্রামের বাসিন্দা ও মরহুম আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে।
বিস্ফোরক মামলার সূত্রপাত ঘটে চলতি বছরের ১৮ জানুয়ারি, যখন আলফাডাঙ্গা থানায় একটি মামলা করেন বিএনপি সমর্থক ও বুড়াইচ এলাকার দিনমজুর লাভলু সর্দার। মামলায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং আরও আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। সোহেল চৌধুরীকেও সেই অজ্ঞাত আসামিদের একজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি শাহ্ জালাল আলম বলেন, “বিস্ফোরক মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সোহেল চৌধুরী আহাদকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার তাকে আদালতে পাঠানো হবে।”
জানা গেছে, একই মামলায় ইতিমধ্যে আরও অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ জামিনে মুক্তি পেয়েছেন, আবার অনেকেই এখনো জেলহাজতে রয়েছেন।
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ডিসেম্বর ১৯, ২০২৫
সেপ্টেম্বর ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।