এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামে শিয়ালের কামড়ে বাচ্চু মোল্লা (৩২) নামের এক যুবক আহত হয়েছেন। গত মঙ্গলবার (১০ জুন) রাতে নিজ ঘরের পেছনের দরজা খোলা রেখে ঘুমিয়ে থাকার সময় এ ঘটনা ঘটে।
আহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিলেন বাচ্চু। হঠাৎ একটি শিয়াল ঘরে ঢুকে তার বাম হাতে কামড় দেয় এবং টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তীব্র ব্যথায় চিৎকার করলে শিয়ালটি পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তার হাতে পাঁচটি সেলাই দেন এবং মাথায় শিয়ালের থাবায় ক্ষত পাওয়ায় চিকিৎসা দেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত বাচ্চু মোল্লা শ্রীপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে একটি চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
স্থানীয়রা জানান, সম্প্রতি গ্রামে শিয়ালের উপদ্রব বেড়েছে। তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
সুনামগঞ্জ | ৮ আগস্ট, ২০২৬
পাবনা | ৮ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।