এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাই উপজেলায় একটি সবজির দোকান থেকে অক্ষত অবস্থায় একটি নির্বিষ ‘তামাটে মাথার দুধরাজ’ সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার চন্দ্রঘোনা কেপিএম আবাসিক এলাকার কো-অপারেটিভ মার্কেটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মার্কেটের সবজি বিক্রেতা সাইফুলের দোকানে হঠাৎ সাপটি দেখতে পান অন্য ব্যবসায়ীরা। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ী রাতুল তাৎক্ষণিকভাবে ‘ওয়াইল্ড লাইফ স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর কাপ্তাই প্রতিনিধি ইমরান হোসেন ইমনকে খবর দেন। খবর পেয়ে ইমরান হোসেন তাঁর সহযোগী ফয়সলকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই সাপটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধারকারী ইমরান হোসেন জানান, উদ্ধারকৃত সাপটি ‘তামাটে মাথার দুধরাজ’ প্রজাতির, যা সম্পূর্ণ নির্বিষ। লোকালয়ে এ ধরনের সাপ চলে এলে আতঙ্কিত না হয়ে বা সাপটিকে না মেরে বন বিভাগ কিংবা বন্যপ্রাণী উদ্ধারকর্মীদের জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
প্রকৃতিতে এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “দুধরাজ সাপ পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। এরা ক্ষতিকর পোকামাকড় ও ইঁদুর খেয়ে বাস্তুতন্ত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখে।”
উদ্ধার করা সাপটিকে বন বিভাগের কাছে যথাযথ নিয়মে হস্তান্তর করা হবে বলে উদ্ধারকারী দল জানিয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।