এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামে পূর্ববিরোধের জের ধরে দফায় দফায় মারপিট ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২–৩ জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট সকালে বড়হিজলী গ্রামের চাঁদ আলীর বাড়ির সামনে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। পরবর্তীতে বাদীর ছেলে সবুজ মোল্লার পেঁয়াজের আড়তেও দ্বিতীয় দফায় মারপিটের ঘটনা ঘটে।
হামলায় ওবায়দুর রহমান (৫৫), মেহেদী হাসান (৩৮) ও রিজন (২৭) নামের তিনজন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় বড়হিজলী গ্রামের আবুল হোসেন মোল্লা (৭০) বাদী হয়ে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এজাহারভুক্ত আসামিরা হলেন—সাইফুল ইসলাম (৩৫), রাহুল (১৯), ইদ্রিস মোল্লা (৫০), খোকন মোল্লা (২৫), রতন মোল্লা (২৬), শুকুর ফকির (২২), রিংকু মোল্লা (৩৭) ও হাসিব (১৯)। এ ছাড়া মামলায় আরও ২–৩ জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে।
বালিয়াকান্দি থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে ১৩ আগস্ট মামলাটি (মামলা নং–৭) নিয়মিত মামলা হিসেবে রুজু করে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩৭৯, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, মারপিট, জখম, চুরি ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
মামলায় আনীত অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টির নিরপেক্ষ তদন্ত চলছে এবং ঘটনার সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুলাই ৩১, ২০২৫
আগস্ট ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।