এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার একটি মহিলা মাদ্রাসায় পরিত্যক্ত হাতবোমা (ককটেল) বিস্ফোরণে অন্তত ৫ জন ছাত্রী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত এক শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালকিনি পৌরসভার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো—পৌরসভার মিনাজদী এলাকার সেলিম তালুকদারের মেয়ে আবিদা আক্তার (১১), পশ্চিম মিনাজদী এলাকার ছিরাতুল তালুকদারের মেয়ে জান্নাত (১২), গোপালপুর এলাকার রুবেল মাতুব্বরের মেয়ে তাসমিয়া আক্তার (১১), একই এলাকার শাহিন সরদারের মেয়ে মিনহা (১১) এবং আরিফ সরদারের মেয়ে সুলতানা (১১)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও শিক্ষার্থীরা মাদ্রাসায় আসে। মাদ্রাসার ভেতরে থাকা একটি সিঁড়ির কাছে জর্দার কৌটা বা টেনিস বলসদৃশ একটি বস্তু পড়ে ছিল। সকালে শিক্ষার্থীরা কৌতূহলবশত সেটি নিয়ে নাড়াচাড়া করার একপর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বোমার প্রচণ্ড শব্দে মাদ্রাসাসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণে আহত পাঁচ শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। তবে আবিদা আক্তারের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। বাকি চারজন জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান বলেন, “হঠাৎ এমন ভয়াবহ বিস্ফোরণে আমরা চরম আতঙ্কিত। ঠিক কীভাবে এবং কোথা থেকে বোমাটি এখানে এল, তা আমরা বুঝতে পারছি না।” এছাড়া মাদ্রাসার ভেতর বসবাসকারী ইমন সরদার জানান, তাঁর বসতঘরের সামনে কীভাবে বোমাটি বিস্ফোরিত হলো সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
ঘটনার বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ, সদর ও কালকিনি সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, “মাদ্রাসার মধ্যে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এটি কেউ বাইরে থেকে নিক্ষেপ করেনি। জর্দার কৌটা বা টেনিস বলের মতো দেখতে বস্তুটি গতকাল থেকেই সিঁড়ির গোড়ায় পড়ে ছিল। শিশুরা সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করার সময় সকালে বিস্ফোরণটি ঘটে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে এবং মাদ্রাসায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে পুলিশ, র্যাব ও সিআইডি একযোগে কাজ শুরু করেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাঙ্গামাটি | ১৬ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ১৬ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৬ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৬ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।