এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মোহাম্মাদ মিলন মোল্লা। ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত ব্যস্ততার কারণে সাংগঠনিক কার্যক্রমে পর্যাপ্ত সময় দিতে না পারার কথা উল্লেখ করে তিনি এ সিদ্ধান্ত নেন।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আলফাডাঙ্গায় এনসিপির উপজেলা কার্যালয়ে শাখার আহ্বায়ক আব্দুল জলিল মোল্লার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে মিলন মোল্লা উল্লেখ করেন, দলের দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তবে বর্তমানে ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততা বেড়ে যাওয়ায় দলের কার্যক্রমে প্রয়োজনীয় সময় দেওয়া এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।
তিনি আরও উল্লেখ করেন, সংগঠনের গতিশীলতা বজায় রাখতে এবং দায়িত্বশীল পদে থেকে কার্যকর ভূমিকা নিশ্চিত করার স্বার্থেই তিনি স্বেচ্ছায় পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে পদত্যাগপত্রটি গ্রহণ করে তাঁকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে এনসিপির আলফাডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল জলিল মোল্লা বলেন, “মিলন মোল্লার পদত্যাগপত্রটি আমরা হাতে পেয়েছি। এটি দলের জেলা কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ | ২৫ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।