এপিএ সম্মেলনে যোগ দিতে তাজিকিস্তান যাচ্ছেন এমপি শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১৭ পিএম
শেয়ার করুন:
এপিএ সম্মেলনে যোগ দিতে তাজিকিস্তান যাচ্ছেন এমপি শহিদুল ইসলাম বাবুল

এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (এপিএ)-এর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে অংশ নিতে তাজিকিস্তান যাচ্ছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। 

সম্মেলনে যোগ দিতে আগামীকাল সকালে রাজধানী ঢাকার উদ্দেশে দেশ ছাড়বেন এবং তাজিকিস্তানের রাজধানী দুশানবের পথে রওনা হবেন তিনি। 

সফর প্রসঙ্গে দেওয়া এক বার্তায় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, “আলহামদুলিল্লাহ। এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (এপিএ)-এর সভায় বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে অংশ নিতে আগামীকাল সকালে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশে রওনা হবো, ইনশাআল্লাহ।”

আন্তর্জাতিক এই ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্বের দায়িত্ব যথাযথভাবে পালন ও সফরটি সফলভাবে সম্পন্ন করতে তিনি নিজ নির্বাচনী এলাকাবাসীসহ পুরো দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।