এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়ন, অপচয় রোধ এবং অবৈধ সংযোগের বিরুদ্ধে ফরিদপুরে পরিচালিত হয়েছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। অভিযানে রাত ৮টার পর দোকান খোলা রাখা ও অতিরিক্ত আলোকসজ্জার দায়ে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। এ ছাড়া আবাসিক সংযোগ দিয়ে অবৈধভাবে অটোরিকশা চার্জ দেওয়ার দায়ে আরও তিনটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নগরকান্দা জোনাল অফিসের উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খাইরুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির নগরকান্দা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. সোহেল রানা চৌধুরী, নগরকান্দা থানা-পুলিশের একটি দল এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা কার্যকর করতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরসহ বিভিন্ন জোনাল ও সাব-জোনাল অফিসের আওতায় মোট ১১টি দল একযোগে রাতের এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দলগুলো আবাসিক মিটারের বিদ্যুৎ বাণিজ্যিক কাজে ব্যবহার, সড়কের বাতি নিয়ন্ত্রণ, ফুটপাতের দোকান ও ব্যাটারিচালিত অটোরিকশা চার্জিং গ্যারেজগুলোর সংযোগ খতিয়ে দেখে। এ সময় সদর দপ্তর এলাকায় আবাসিক মিটারের সংযোগ দিয়ে অবৈধভাবে অটোরিকশা চার্জ দেওয়ায় তাৎক্ষণিকভাবে তিনটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে নির্ধারিত সময় রাত ৮টার পর দোকানপাট ও মার্কেট খোলা রাখার দায়ে আরও ২৯ জন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।
বিদ্যুৎ অপচয় রোধ, অবৈধ ব্যবহার বন্ধ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ও সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।