এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মিরাজ শেখ (৩৫) নামের এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মিরাজ শেখ আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুর আনুমানিক ১২টার দিকে নিজ বাড়ির সামনে খেলাধুলা করছিল ওই মাদ্রাসাছাত্রী। এ সময় প্রতিবেশী মিরাজ শেখ কৌশলে শিশুটিকে নিজের ঘরের ভেতর ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান তদন্ত শেষে মিরাজ শেখকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
আদালতে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বুধবার এ রায় দেওয়া হয়।
রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, "আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে উপযুক্ত সাজা দিয়েছেন। বিজ্ঞ আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সম্পূর্ণ সন্তুষ্ট।"
নভেম্বর ৬, ২০২৫
জুন ১৬, ২০২৬
ফেব্রু ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।