এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
Nov 10, 2026
Nov 10, 2026
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় সার ব্যবস্থাপনায় অনিয়ম রোধে অভিযান চালিয়ে ২৪ বস্তা সারসহ একটি নসিমন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সরকারি নির্দেশনা অমান্য ও অনিয়মের দায়ে সংশ্লিষ্ট বিসিআইসি সার ডিলারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের কানাইপুর সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আটঘর ইউনিয়নের বিসিআইসি মূল ডিলার সুভাষ দত্তের নকুলহাটি বাজারের দোকান থেকে ২৪ বস্তা সার গোড়দিয়া বাজারের খুচরা বিক্রেতা ওহিদের কাছে হস্তান্তর করার কথা ছিল। কিন্তু নির্ধারিত গন্তব্য গোড়দিয়ায় না নিয়ে সারগুলো অবৈধভাবে কানাইপুরের দিকে পরিবহন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় প্রশাসন। অভিযানকালে কানাইপুর সড়ক থেকে ২৪ বস্তা সারসহ একটি নসিমন আটক করা হয়।
এ সময় নসিমনচালক এরশাদ সার পরিবহনের কোনো বৈধ চালান বা রশিদ দেখাতে পারেননি। পরবর্তীতে ডিলার সুভাষ দত্তকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর বক্তব্যে নানা অসঙ্গতি ধরা পড়ে।
পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ডিলার সুভাষ দত্তকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি উপস্থিত ছিলেন।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন জানান, “কৃষকদের জন্য বরাদ্দকৃত সার নির্ধারিত ব্যবস্থাপনায় ন্যায্যমূল্যে পৌঁছানো নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। সারের যেকোনো অনিয়ম বা কালোবাজারি রুখতে আমাদের নিয়মিত তদারকি ও কঠোর আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১০ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।