এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে নির্বাচনী অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ইসলামী ধারার তিনটি রাজনৈতিক দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছেন। জোটের সিদ্ধান্ত অনুযায়ী যাকে প্রার্থী করা হবে—সবাই তাঁর পক্ষেই কাজ করবেন বলে তিন প্রার্থী অঙ্গীকার ব্যক্ত করেন।
তিন প্রার্থী হলেন—বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্জ মাওলানা ইসহাক চোকদার। তারা নিজেদের দল থেকে ফরিদপুর-৪ আসনে এমপি পদে লড়াইয়ের মনোনয়ন পেয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৫টায় সদরপুর উপজেলার বেপারী বাড়ির মোড় এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখা কার্যালয়ে ৮ দলীয় জোটের লিঁয়াজো কমিটি গঠন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় তিন প্রার্থী হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার ঘোষণা দেন এবং জোটের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি মুহম্মাদ জাকির হুসাইন ফরিদী, সভাপতি মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশীদ। এছাড়া ইসলামী আন্দোলন সদরপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার এবং সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান সভায় অংশ নেন।
এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ বিভিন্ন দলের নেতাকর্মী, স্থানীয় সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নেতারা বলেন, ইসলামী রাজনৈতিক শক্তির এই ঐক্য নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দলগুলোর অবস্থান আরও সুদৃঢ় করবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।