এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দুইটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামরুল মাতুব্বর ওরফে ইয়াবা কামরুল (৩৮)কে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১০ ও র্যাব-১ এর যৌথ অভিযানে আজ রবিবার রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের উত্তরা পূর্ব থানাধীন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক জসিমউদ্দীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এর সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল র্যাব-১ এর সহযোগিতায় ওই এলাকায় পরিকল্পিত অভিযান চালায়। অভিযানে ফরিদপুর জেলার সদরপুর থানার জিআর মামলা নং-১৭৭/১৬ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিল ৯(খ) অনুযায়ী ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি কামরুলকে গ্রেফতার করা হয়।
এছাড়া সদরপুর থানার আরেকটি জিআর মামলা নং-৯০/২২ এর ৩৬(১) ধারার টেবিল ১০(ক) অনুযায়ী ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামিও তিনি।
গ্রেফতারকৃত কামরুল মাতুব্বর ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর আড়িয়াল খাঁ গ্রামের মৃত ইসডু মাতুব্বরের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মার্চ ৩, ২০২৪
সেপ্টেম্বর ৫, ২০২৪
জুলাই ২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।