এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ একক অভিনয় বিভাগে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে ফরিদপুর সদর উপজেলার ১ নম্বর ঈশান গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেরিমা আলম তানিশা।
গত ১৬ জুন ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পদক ও সনদ তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তানিশার এই সাফল্যে বিদ্যালয়, পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষকরা জানান, ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার আগ্রহ ও প্রতিভার পরিচয় পাওয়া যায়। নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ের মাধ্যমে সে জাতীয় পর্যায়ে এই কৃতিত্ব অর্জন করেছে।
তানিশার বাবা মেহবুব আলম লিটন সমবায় অধিদপ্তরের সাঁট মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত রয়েছেন। তার মা কানিজ ফাতেমা ১ নম্বর ঈশান গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
তানিশার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। এ অর্জন ফরিদপুর জেলার জন্যও গর্বের বিষয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সেপ্টেম্বর ২২, ২০২৫
ফেব্রু ২৪, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।