এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। রোববার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের তেলিপাড়া মৌজায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন। এ সময় ঘটনাস্থলের অদূরে জয়নাল আবেদীন নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে জমির আংশিক মালিক হিসেবে পরিচয় দেন। তিনি জানান, তার সম্মতিতেই কৃষি জমি থেকে মাটি কাটার কাজ চলছিল।
তবে কৃষি জমির মাটি এভাবে কাটা আইনত দণ্ডনীয় এ বিষয়ে তিনি অবগত ছিলেন না বলেও জানান। পরে ভবিষ্যতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) বিকল করে দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে মাটি কাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি জমি রক্ষা এবং অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
নভেম্বর ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ২১ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২১ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।