এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের কোটি কোটি মানুষ দোয়া করছেন উল্লেখ করে দ্রুত আরোগ্য লাভ করে তিনি জনগণের মাঝে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। বুধবার শ্রীনগর কলেজ রোড এলাকায় বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ এবং শ্রীনগর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, দেশবাসীর অনেকেই আমাদের নেত্রীর রোগমুক্তির জন্য নফল নামাজ ও তাহাজ্জুদ পড়ে দোয়া করছেন। আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তার সুস্থতাই বাংলাদেশে গণতন্ত্রকে আবারও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়তা করবে।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও দেলোয়ার হোসেন, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ৫ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।