এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশে তীব্র জ্বালানি সংকট এবং পাম্পগুলোর নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে যেকোনো মুহূর্তে সারা দেশের পেট্রলপাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল রোববার সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের পেট্রলপাম্পগুলোর বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। বিপণন কোম্পানিগুলো থেকে চাহিদার তুলনায় অনেক কম তেল সরবরাহ করা হচ্ছে, যা দিয়ে গ্রাহকদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তেল সরবরাহে হিমশিম খাওয়ার পাশাপাশি পাম্পের কর্মীদের ওপর শারীরিক ও মানসিক চাপ ক্রমাগত বাড়ছে। পর্যাপ্ত তেল না পাওয়ায় যেকোনো সময় পাম্পগুলো কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হতে পারে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অনেক ক্ষেত্রে পর্যাপ্ত মজুত থাকলেও বিশৃঙ্খলা ও অতিরিক্ত চাপের কারণে তা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। উদাহরণ হিসেবে বলা হয়, ঈদের আগের দিন একটি জেলা শহরের পাম্পে ১০ হাজার ৫০০ লিটার পেট্রল ও সমপরিমাণ অকটেন মজুত ছিল। অন্য একটি পাম্পে মজুত ছিল প্রায় ৮ হাজার লিটার। স্বাভাবিক পরিস্থিতিতে এই তেল কয়েক দিন চলার কথা থাকলেও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে তা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়।
জ্বালানি সংকটের পাশাপাশি নিরাপত্তাহীনতাকে বড় সংকট হিসেবে দেখছেন মালিকেরা। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, গভীর রাতে সংঘবদ্ধ চক্র পাম্পে এসে মব (উশৃঙ্খল জনতা) তৈরি করে জোরপূর্বক তেল কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ঠাকুরগাঁওয়ে এমন একটি ঘটনায় লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে জ্বালানি লুট করার মতো ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে পাম্প মালিকেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অ্যাসোসিয়েশনের দাবি, বর্তমানে ডিপো থেকে তেল পরিবহনের সময়ও ট্যাংকারগুলো পথে লুট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে এই নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া মালিকদের কাছে আর কোনো পথ খোলা থাকবে না।
এমতাবস্থায়, দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে দ্রুত পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করা এবং পেট্রলপাম্পগুলোর নিরাপত্তা বাড়ানোর জোর দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।