এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চাঞ্চল্যকর এক দাবি করেছেন। তিনি জানিয়েছেন, দায়িত্ব পালনকালে ‘ডিপ স্টেট’ বা প্রভাবশালী কিছু অশুভ শক্তি তাদের ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল।
আজ বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর এনসিপি কার্যালয়ে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার শুরুর দিকেই দেশের কিছু শক্তিশালী প্রতিষ্ঠান, যাদের আমরা ‘ডিপ স্টেট’ হিসেবে জানি, তারা আমাদের প্রস্তাব দিয়েছিল—আপনারা শেখ হাসিনার অবশিষ্ট মেয়াদ অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকুন। তারা আমাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিল।”
তিনি আরও বলেন, “তাদের এই প্রস্তাবের পেছনে সুনির্দিষ্ট কিছু শর্ত ছিল। তারা চেয়েছিল আমরা যেন তাদের বিভিন্ন ক্ষেত্রে ‘ফ্যাসিলিটেট’ (সুবিধা) করি। তারা একটি রোডম্যাপও তৈরি করে দিয়েছিল। সেখানে বলা হয়েছিল, বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে যে সাজা রয়েছে, তা আদালতের মাধ্যমে দীর্ঘায়িত করা হবে, যাতে তারা নির্বাচনে অংশ নিতে না পারেন। তারেক রহমানের সাজা নিয়েও একই কৌশল ছিল। আমরা তাদের এই ক্ষমতার ভাগাভাগির কোনো সমঝোতায় সায় দিইনি।”
নিজেরদের অবস্থানের ব্যাখ্যা দিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘আমরা কোনো সমঝোতা বা ক্ষমতার লোভে পড়িনি। আমরা কেবল একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছিলাম। নির্বাচন প্রক্রিয়া যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্যই আমরা আগ বাড়িয়ে দায়িত্ব থেকে পদত্যাগ করেছি।’
বর্তমান সরকার সম্পর্কে আসিফ মাহমুদ অভিযোগ করেন, বিগত সরকারের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিকে বর্তমান সরকার মন্ত্রী হিসেবে গ্রহণ করেছে। তিনি বলেন, “এ থেকেই বোঝা যায়, তারা নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নষ্ট করেছে। বিভিন্ন ক্ষেত্রে সুবিধা পাওয়ার জন্য তারা ওই ব্যক্তিদের পুরস্কৃত করেছে।”
আলোচনা সভায় আসিফ মাহমুদ আরও জানান, যদি তারা ‘ডিপ স্টেট’-এর ওই প্রস্তাব গ্রহণ করতেন, তবে সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে সহজেই ২০২৯ সাল পর্যন্ত টিকে থাকা যেত। কিন্তু তারা অনৈতিক কোনো সমঝোতায় যাননি।
অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৫ জুন, ২০২৬
ফরিদপুর | ২৫ জুন, ২০২৬
নীলফামারী | ২৫ জুন, ২০২৬
নীলফামারী | ২৫ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।