এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টায় বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের মান্যবর রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন।
সাক্ষাতের শুরুতেই রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের শারীরিক খোঁজখবর নেন এবং তাঁর পূর্ণ আরোগ্য কামনা করেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে বিদ্যমান সামগ্রিক পরিস্থিতি, বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ব্রাজিলের দৃঢ় সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি বাংলাদেশে ব্রাজিলের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন।
এ সময় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
এপ্রিল ১৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
সারাদেশ | ৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।