এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করা বর্তমান সংসদের একটি ‘পবিত্র দায়িত্ব’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ বুধবার সকালে রাজধানীর মণিপুরে আয়োজিত এক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, “রাষ্ট্র সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করা জুলাই বিপ্লবকে অপমান করার শামিল। এই ঐতিহাসিক আন্দোলনের কারণেই আজ দেশে নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে; জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন এবং আমি বিরোধীদলীয় নেতার দায়িত্ব পেয়েছি। জুলাইয়ের সেই ত্যাগ না থাকলে আমরা আজ এই অবস্থানে আসতে পারতাম না। তাই জুলাইয়ের গণআকাঙ্ক্ষাকে স্বীকৃতি দেওয়া ও সম্মান জানানো আমাদের সবার নৈতিক কর্তব্য।”
সংসদে গঠনমূলক ভূমিকার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, “সংস্কারের প্রশ্নে সরকার যদি ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে, তবে বিরোধী দল হিসেবে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আর যদি সরকার জনআকাঙ্ক্ষা পূরণে পিছিয়ে থাকে, তবে আমরা জনগণের প্রতিনিধি হিসেবে সোচ্চার থাকব, কোনোভাবেই হাল ছাড়ব না।”
পরিচ্ছন্নতা অভিযানের উদ্দেশ্য ব্যাখ্যা করে বিরোধীদলীয় নেতা বলেন, “গতকাল আমরা সংসদ সদস্য এবং রাষ্ট্র সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছি। আমরা সংসদে গিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই। আমাদের এই অভিযান কেবল রাস্তার ময়লা পরিষ্কারের জন্য নয়, বরং সমাজের গভীরে জমে থাকা সকল অন্যায় ও মানুষের মনের কালিমা দূর করার একটি প্রতীকী সূচনা। সুন্দর পরিবেশ মানুষের মনোজগতে ইতিবাচক প্রভাব ফেলে, যা মানুষকে দায়িত্বশীল ও দরদি হতে সাহায্য করে।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি নির্দেশ দেন, “পরিচ্ছন্নতার এই কর্মসূচি যেন লোকদেখানো না হয়। আজ থেকে প্রতিদিন ফজরের নামাজের পর আমাদের প্রতিটি ইউনিটকে অন্তত আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় এলাকা পরিষ্কারের কাজে ব্যয় করতে হবে। নিজেদের আঙিনা পরিষ্কার রাখার মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন ও সুন্দর জন্মভূমি গড়ে তুলতে চাই।”
পরিচ্ছন্নতা কর্মসূচিতে ডা. শফিকুর রহমানের সাথে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, নায়েবে আমির আবদুর রহমান মুসা এবং সহকারী সেক্রেটারি ফখরুদ্দিন মানিকসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১১ জুলাই, ২০২৬
বান্দরবান | ১১ জুলাই, ২০২৬
বান্দরবান | ১১ জুলাই, ২০২৬
নীলফামারী | ১১ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ১১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।