এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর জোন সদরের গোয়েন্দা তৎপরতা ও পুলিশের যৌথ অভিযানে ১৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১:৩০ ঘটিকায় উপজেলার ‘কানা মেম্বার চেকপোস্ট’ এলাকায় নিয়মিত তল্লাশিকালে তাদের আটক করা হয়।
আটককৃত মূল অভিযুক্তের নাম উম ইয়ং ম্রো (পিতা: লাইরু মুরং)। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার গজানিয়া বাজার সংলগ্ন হেডম্যান পাড়ার বাসিন্দা।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, দুপুরে একটি যাত্রীবাহী ‘চাঁদের গাড়ি’ তল্লাশিকালে উম ইয়ং ম্রোর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিকে জোন সদরে নিয়ে জেডএসও (ZSO) এবং ফিল্ড সিকিউরিটি (FS) টিমের পক্ষ থেকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তিনি এই ইয়াবাগুলো চট্টগ্রাম থেকে মাত্র ১০০০ টাকার বিনিময়ে সংগ্রহ করেছিলেন এবং আলীকদমের স্থানীয় ব্যবসায়ী মেনরাই ম্রো-এর কাছে ৫০০০ টাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন।
উম ইয়ং ম্রোর দেওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৯৭ ক্যান্টিন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবার মূল ক্রেতা মেনরাই ম্রোকে নগদ টাকাসহ হাতেনাতে আটক করা হয়।
আটককৃত দুই ব্যক্তি এবং উদ্ধারকৃত ইয়াবা ও নগদ টাকা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সেপ্টেম্বর ৭, ২০২৫
জুন ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
মাগুরা | ৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।