এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে মেডিকেল বোর্ডের দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ জটিল শারীরিক সমস্যায় ভুগছেন প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
শায়রুল কবির খান জানান, আজ বেলা একটায় তিনি হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। অধ্যাপক জাহিদ হোসেন জানান, সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।
বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাদ জুমায় দোয়া মাহফিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
গত ২৩ নভেম্বর রাত আটটায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তিনি এ বছরের ৭ জানুয়ারি লন্ডনে যান এবং ১১৭ দিন পর ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর একাধিকবার তাঁকে শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।