এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ‘সবাইকে খুশি করার বাজেট’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তবে এই বাজেটের বিশাল অর্থের উৎস নিয়ে গভীর সংশয় প্রকাশ করে একে ‘বাস্তবায়ন অযোগ্য’ বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (১৫ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল ইসলাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রস্তাবিত বাজেটের ওপর দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে জাতীয় পার্টির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জিএম কাদের বলেন, “বাজেটে যে যা চেয়েছে, তা-ই দেওয়া হয়েছে। জনগণকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা এতে রয়েছে। কিন্তু এই বিপুল পরিমাণ অর্থের সংস্থান সরকার কোথা থেকে করবে, তা হয়তো তারা নিজেরাও স্পষ্টভাবে বলতে পারবে না।”
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জাপা চেয়ারম্যান বলেন, “মানুষ বর্তমানে স্বস্তিতে নেই। দেশে অর্থনৈতিক মন্দা চলছে এবং বেকারত্ব দিন দিন বাড়ছে। বিশ্বজুড়ে চলমান ইরান যুদ্ধ এবং দেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো কোনোভাবেই সম্ভব নয়।”
তিনি আরও দাবি করেন, প্রতিকূল পরিবেশের কারণে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা অর্জন করা অসম্ভব। দেশে উপযুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ না থাকায় ইতিমধ্যে প্রায় ৪০০ কলকারখানা বন্ধ হয়ে গেছে।
বাজেট ঘাটতি প্রসঙ্গে এই প্রবীণ রাজনীতিবিদ বলেন, “বড় অঙ্কের ঘাটতি পূরণ করতে সরকারকে দেশি ও বিদেশি ঋণের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হবে। অতিরিক্ত ঋণনির্ভর এই বাজেট শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে না।”
জুলাই ৩০, ২০২৬
ফেব্রু ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।