গোপালগঞ্জে সড়ক অবরোধ করে ছাত্রলীগের মিছিল

অনলাইন ডেস্কঃ
১৫ জুন, ২০২৬ ৩:৩৪ পিএম
শেয়ার করুন:
গোপালগঞ্জে সড়ক অবরোধ করে ছাত্রলীগের মিছিল

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ঝটিকা মিছিল ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। 

আজ সোমবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার সংলগ্ন মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে কালি লেপনের প্রতিবাদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে আকস্মিকভাবে ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী মহাসড়কে জড়ো হন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, মহাসড়কে একটি ঝটিকা মিছিলের খবর তারা পেয়েছেন। যেহেতু ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন, তাই এই বেআইনি কর্মসূচির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।