এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, “উন্নয়নের চাকা যারা সচল রাখে, তারাই সড়কে ঝরে যাচ্ছে।” সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হওয়া ব্যক্তিদের বড় একটি অংশের বয়স ৫ থেকে ২৯ বছরের মধ্যে, যা দেশের জন্য অত্যন্ত শঙ্কাজনক—বলেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ২১টি পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে আয়োজন করে।
বিআরটিএ চেয়ারম্যান আরও জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রতিষ্ঠানটি এখন থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করবে। তিনি বলেন,
“সড়কে নিহত, আহত ও পঙ্গুত্ববরণ করা মানুষের পরিবারকে সহায়তা দিতে ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। সড়কে প্রাণ গেলে ৫ লাখ টাকা, পঙ্গুত্বে ৩ লাখ টাকা এবং আহত হলে ১ লাখ টাকা দেওয়া হয়। এই অর্থ ৩০ দিনের মধ্যেই সংশ্লিষ্ট পরিবারকে পৌঁছে দিতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, ফরিদপুর বিআরটিএর সহকারী পরিচালক পলাশ চাকমা, মোটরযান পরিদর্শক মো. জাফর হাসান, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
পরে প্রধান অতিথি সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ২১টি পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।