এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে গলায় ফাঁস দিয়ে এক নারী স্টাফ নার্স আত্মহত্যা করেছেন।আজ বুধবার সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালী থানাধীন পশ্চিম খাবাসপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নারীর নাম সাদিয়া আফরিন (৪০)।
তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি পশ্চিম খালাসপুর এলাকায় তার বাবার বাড়ির গ্রামে আফরোজা নামে এক নারীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ২টার পর থেকে সাদিয়া আফরিন বাসায় একাই ছিলেন। সন্ধ্যার পর তার ভাই ও বোন একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে তার ভাই আশরাফ সরণ বাসায় এসে দরজায় নক করেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় রাত প্রায় পৌনে ৮ টার দিকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
ঘরের ভেতরে প্রবেশ করে দেখা যায়, শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাদিয়া আফরিনের মরদেহ ঝুলে রয়েছে। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজনকে খবর দেওয়া হয়। পরে এলাকাবাসীর মাধ্যমে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
ফেব্রু ৩, ২০২৬
আগস্ট ২৭, ২০২৬
জুলাই ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।