এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর গুলশান এলাকা থেকে আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।