এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ যাওয়ার পথে পুলিশের একের পর এক বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। কয়েক দফায় পুলিশের ব্যারিকেড ভেঙে এনসিপির গাড়িবহর কিছুটা সামনে এগোলেও শেষ পর্যন্ত হবিগঞ্জের ঢোকার আগেই ফের পথরোধ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বসেই প্রতিবাদ কর্মসূচি শুরু করেন দলটির নেতারা।
বুধবার (২৯ জুলাই) বিকেল পাঁচটার দিকে হবিগঞ্জের মিরপুর এলাকার কাছে এনসিপির নেতৃবৃন্দকে পুলিশ আটকায়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এনসিপির শীর্ষ নেতারা রাজপথেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
ঘটনাক্রম ও বাধার মুখে এনসিপি:
দলীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জে একটি পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে যোগ দিতে এনসিপি নেতাদের একটি বহর রওনা হয়। বিকেল চারটার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার ‘চা-কন্যা’ ভাস্কর্যের সামনে প্রথমবার তাদের আটকে দেয় পুলিশ।
সেখানে বাধা অতিক্রম করে গাড়িবহরটি দ্রুত হবিগঞ্জের দিকে এগোতে থাকে। তবে হবিগঞ্জ পৌঁছানোর আগেই পথিমধ্যে চার-চারটি ব্যারিকেড তৈরি করে পুলিশ। মিরপুর এলাকায় পৌঁছালে এনসিপি নেতা হাসনাত ও নাসীরুদ্দীনসহ শীর্ষ নেতাদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি ও প্রায় এক ঘণ্টাব্যাপী তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাজপথে বসেই এনসিপির নেতারা বিক্ষোভ প্রদর্শন করেন।
পুলিশের বক্তব্য:
এ বিষয়ে মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু জানান, সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তাজনিত কারণেই এনসিপির গাড়িবহরটি আটকে দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে চাপা উত্তেজনা বিরাজ করছে এবং সড়কটিতে কিছুটা সময় যানবাহন চলাচলে স্থবিরতা দেখা যায়।
জুলাই ১৩, ২০২৬
জুলাই ৩১, ২০২৫
নভেম্বর ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।