সাইবার বুলিং ও হত্যার হুমকির মুখে অভিনেত্রী তিথি

অনলাইন ডেস্কঃ
১০ মার্চ, ২০২৬ ১২:৩৮ পিএম
শেয়ার করুন:
সাইবার বুলিং ও হত্যার হুমকির মুখে অভিনেত্রী তিথি

অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে সাইবার বুলিং ও হত্যার হুমকির মুখে পড়েছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডির বিষয়টি নিশ্চিত করে তিথি জানান, ইকরার মৃত্যুর ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে তীব্র অপপ্রচার চালানো হচ্ছে। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে তার বিকৃত ছবি তৈরি, ব্যক্তিগত কল রেকর্ড অনুমতি ছাড়া ফাঁস করা এবং বাসার ঠিকানা জনসমক্ষে প্রকাশ করার মতো গুরুতর অপরাধ করা হয়েছে। তাকে এবং তার পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে প্রকাশ্যেই হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এই অভিনেত্রী।

এ বিষয়ে তিথি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমার ও আমার পরিবারকে নিয়ে মানহানিকর বক্তব্য ও হুমকি দেওয়া হচ্ছে। আমি আইনের আশ্রয় নিয়েছি এবং প্রয়োজনীয় সব প্রমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি যদি কোনো অপরাধ করে থাকি, তবে দেশের প্রচলিত আইন ও আদালতের মাধ্যমে তার বিচার হোক। কিন্তু কোনো ভিউ ব্যবসায়ী বা কনটেন্ট ক্রিয়েটরের মাধ্যমে চালানো সাইবার ট্রায়াল আমি মেনে নেব না।’ 

ভবিষ্যতে এ ধরনের হয়রানি অব্যাহত থাকলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইফফাত আরা তিথি। পাশাপাশি, যারা এই সাইবার অপরাধের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ট্যাগ:

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।