এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানী ঢাকাতে এখনো কাটেনি জ্বালানি তেলের তীব্র সংকট। সরবরাহ ঘাটতির কারণে মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, তেল নিতে আসা মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকরা পাম্পে গিয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। যেসব পাম্পে কার্যক্রম চালু রয়েছে, সেখানে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে আসা চালকদের অভিযোগ, জ্বালানি পেতে তাদের দীর্ঘ দেড় থেকে দুই ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। অনেক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রুত এই ভোগান্তি নিরসনে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এছাড়া, বাজারে কৃত্রিম সংকট তৈরির জন্য কেউ কেউ তেল অবৈধভাবে মজুদ করছে বলেও অভিযোগ করেছেন তারা।
তবে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে সরকার। জ্বালানি সংকট দূর করতে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিজেল আনার জন্য ইতোমধ্যে পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে এবং মঙ্গলবারের মধ্যেই পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি বাংলাদেশে পৌঁছাবে। নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং মজুত পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ গ্রহণ করেছে।
ফেব্রু ১৫, ২০২৬
জুলাই ১৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।