এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের প্রধানমন্ত্রীকে যেমন জবাবদিহিতার আওতায় থাকতে হয়, তেমনি গণমাধ্যমকর্মীদেরও জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহি থাকতে হবে। তাছাড়া, একই নামে একাধিক সাংবাদিক সংগঠন থাকতে পারবে না; প্রতিটি উপজেলায় প্রেসক্লাব থাকবে কেবল একটিই।
রোববার সকালে বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।
আগৈলঝাড়া প্রেসক্লাবের জন্য একটি নতুন যাত্রাপথ তৈরির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, প্রেসক্লাবের নেতৃত্বই নির্ধারণ করবেন কে কোন মানের সাংবাদিক। এ সময় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে সকল গণমাধ্যমকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এফ এম নাজমুল রিপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম এবং সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, মো. সাইফুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি মো. মাসুম হাওলাদার, মো. সাইফুল মৃধাসহ স্থানীয় অন্যান্য গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
ফেব্রু ২৬, ২০২৬
জুন ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।