এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যায় জড়িত থাকার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। রবিবার ভারতের পশ্চিমবঙ্গের একটি আদালতে হাজির করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই দাবি করেন।
জানা যায়, টানা ১৪ দিনের রিমান্ড শেষে রবিবার হাদি হত্যা মামলার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। আদালত প্রাঙ্গণে সাংবাদিকরা হাদি হত্যাকাণ্ডের বিষয়ে ফয়সালের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এই কাজ করিনি। আমি এ ধরনের কোনো কাজে ছিলাম না।’
এর আগে, গত ৮ মার্চ ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্ত-সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)।
এসটিএফ সূত্র জানায়, এই দুই আসামি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন এবং বনগাঁয় আত্মগোপনে ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে সুযোগ বুঝে পুনরায় তাদের বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা ছিল। তবে তার আগেই পুলিশের হাতে ধরা পড়েন তারা।
এপ্রিল ১২, ২০২৬
ফেব্রু ২৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৪ আগস্ট, ২০২৬
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৪ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৪ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।