এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের দফা গ্রামে উৎসবমুখর পরিবেশে পবিত্র কুরআনের হাফেজ ও দাওরায়ে হাদিস (মাওলানা) সম্পন্নকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় ‘দফা স্বপ্ন-পূরণ যুব সংঘ’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নবীন এই আলেম ও হাফেজদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজে দ্বীনি শিক্ষার প্রসার এবং নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার মহৎ লক্ষ্যেই প্রতি বছর এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় আয়োজকরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সবার দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ বছর সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন—
মাওলানা সায়াদ বিন আতিক (পিতা: এটিএম মুহাম্মাদ আতিকুল হক) এবং মাওলানা মুহা. আসলামুল হক (পিতা: মো. আতিক মাতুব্বর)।
হাফেজ মুহাম্মাদ আবু জ্বর গেফারী (পিতা: হাফেজ আব্দুল আজিজ মোল্লা), হাফেজ মুহাম্মাদ ফাহাদ হোসেন (পিতা: মুহাম্মদ মুরাদ মাতুব্বর), হাফেজ মুহাম্মাদ সালাউদ্দিন (পিতা: মুহাম্মদ মাহফুজ মোল্লা), হাফেজ মুহাম্মাদ শোয়াইব (পিতা: লিয়া মাতুব্বর), হাফেজ মুহাম্মাদ শরিফুল ইসলাম (পিতা: মুহাম্মাদ মনি ফকির), হাফেজ সাইফুদ্দিন ইসলাম (পিতা: আব্দুল হান্নান মল্লিক), মুহাম্মাদ তামিম আহমেদ (পিতা: মুহাম্মদ জাফর মোল্লা), হাফেজ মুহাম্মাদ জিসান ফকির (পিতা: মুহাম্মদ আতিক ফকির), হাফেজ আব্দুল্লাহ্ মোল্লা (পিতা: কাওসার মোল্লা), হাফেজ মুহাম্মাদ গোলাম রহমান (পিতা: মুহাম্মাদ বাচ্চু মুন্সি) এবং হাফেজা মাইমুনা বিনতে বোরহান (পিতা: বোরহান উদ্দিন)।
অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথি ও বক্তারা বলেন, যুবসমাজের অবক্ষয় রোধে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি তরুণ প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় আরও বেশি আগ্রহী করে তুলবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মহান আল্লাহ তায়ালার কাছে তাদেরকে দ্বীনের খেদমতে কবুল করার জন্য প্রার্থনা জানানো হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।