ঢাকায় গ্রেপ্তার ফরিদপুরের ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি রিপন, অস্ত্র উদ্ধার

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪২ পিএম
শেয়ার করুন:
ঢাকায় গ্রেপ্তার ফরিদপুরের ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি রিপন, অস্ত্র উদ্ধার

ফরিদপুরে একটি ডাকাতি মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাইফুল ইসলাম ওরফে রিপন ব্যাপারী ওরফে টাকী রিপনকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর পল্লবী এলাকার একটি আবাসিক ভবনে যৌথ অভিযান চালায় এসআরবি-১০ (সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প) ও এসআরবি-৪ (ঢাকা)। অভিযানে দীর্ঘ দিন ধরে পলাতক থাকা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রের সন্ধান দেন সাইফুল। তার তথ্যের ভিত্তিতে পরদিন ২০ সেপ্টেম্বর ভোরে ফরিদপুর কোতোয়ালি থানার ঈশান গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুটি ওয়ান শুটার গান উদ্ধার করে আভিযানিক দলটি।

এসআরবি আরও জানায়, গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ফরিদপুর কোতোয়ালি থানার একটি ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক, অ্যাসিড অপরাধ দমন আইন, চুরি এবং দুটি দস্যুতাসহ মোট ছয়টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, পলাতক আসামি গ্রেপ্তার এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।