রোয়াংছড়িতে অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০৪ পরিবার পেল ঢেউটিন ও চেক

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১৭ পিএম
শেয়ার করুন:
রোয়াংছড়িতে অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০৪ পরিবার পেল ঢেউটিন ও চেক

বান্দরবানের রোয়াংছড়িতে বন্যা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং অসহায় ১০৪টি পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

রবিবার (২১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘব ও পুনর্বাসনের অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারসহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মোট ১০৪টি পরিবারের প্রত্যেককে এক বান্ডিল (বান) করে ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। সরকারি এই তাৎক্ষণিক সহায়তায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফারহান ফাইয়াজ, ২ নম্বর তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা এবং ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।