এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পুরস্কার বিতরণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে শেষ হলো বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ মেলার শেষ দিনে গতকাল রবিবার শহরের অম্বিকা হল ময়দানে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লেখক ও সাংবাদিক মফিজ ইমাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলতাফ হোসেন। ভ্রাম্যমাণ বইমেলার সংগঠক মো. সোহেল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের সহকারী অধ্যাপক লিয়াকত হিমু, কবি জসীম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ও লেখক জাকিয়া সুলতানা শিল্পী, ফরিদপুর আর্ট স্কুলের শিক্ষক সজল বাড়ৈ এবং ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ এনাম হোসেন মোড়ল।
সমাপনী পর্বে মেলা উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। পাঁচ দিনব্যাপী এ মেলায় বইপ্রেমী, সাধারণ দর্শনার্থী ও শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ২১ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।