এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর ভাঙন প্রতিরোধে প্রস্তাবিত স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার চরখোলাবাড়িয়া আলহেরা দাখিল মাদ্রাসা সংলগ্ন নদীপাড়ে এ কর্মসূচি পালন করা হয়।
ভাঙনকবলিত চরখোলাবাড়িয়া ও দিগনগর গ্রামের শত শত নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় আন্দোলনকারীরা নিজেদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে হাতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উঁচিয়ে ধরে প্রভাবশালী গোলাম কুদ্দুসের বিভ্রান্তিকর অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, মধুমতির তীব্র ও অব্যাহত ভাঙনে প্রতিনিয়ত বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বর্তমানে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ শত শত পরিবার চরম ভাঙনঝুঁকিতে দিনাতিপাত করছে। এলাকাটি রক্ষায় যেখানে দ্রুত স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণ জরুরি, সেখানে বেলবানা গ্রামের গোলাম কুদ্দুস ব্যক্তিস্বার্থে এতে বাধা সৃষ্টি করছেন। মধুমতির উত্তর পাশে নিজের জমি রক্ষার উদ্দেশ্যে তিনি জনস্বার্থবিরোধী এই অবস্থান নিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।
বক্তারা আরও অভিযোগ করেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন সরকারি সহযোগিতা ও স্থায়ী বাঁধ না পায়, সেজন্য গোলাম কুদ্দুস বিভিন্ন সরকারি দপ্তরে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। তিনি দাবি করেছেন, ক্ষতিগ্রস্তরা আলফাডাঙ্গার ভোটার নন। এর প্রতিবাদেই এলাকাবাসী এনআইডি হাতে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। এ ছাড়া সম্প্রতি তাঁর নেতৃত্বে গ্রামের একমাত্র চলাচলের ইটের রাস্তা থেকে ইট তুলে নেওয়ারও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে মধুমতি নদীর দক্ষিণ পাশে স্থায়ী তীররক্ষা বাঁধের কাজ শুরু এবং নদীভাঙনের ঝুঁকিতে থাকা পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান রাসেল, আলামিন মিয়া, জহুর মোল্যা, রফিক মিয়া, ইয়াকুব মিয়া ও কামরুল মোল্যা প্রমুখ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ২১ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।