এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ইসি সচিবালয় ও দেশের সব নির্বাচন অফিসের সামনে কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচিতে অংশ নেন।
এর আগে, বুধবার (১২ মার্চ) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ইসি’র উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন কর্মসূচির ঘোষণা দেন।
এ প্রসঙ্গে বোয়ালমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ আদিল বলেন, "বিগত সরকার এনআইডি সেবা সুরক্ষা সেবা বিভাগের অধীনে নেওয়ার উদ্যোগ নেয়। তবে সবার চাওয়া এটি নির্বাচন কমিশনের অধীনেই থাকুক। অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত নেয় এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় নেওয়ার আইন বাতিল করে পুনরায় ইসি’র অধীনেই রাখার। কিন্তু পরবর্তীতে এনআইডি পরিচালনার জন্য আলাদা কমিশন গঠনের নতুন একটি উদ্যোগ নেওয়া হয়।"
তিনি আরও জানান, "গত ৫ মার্চ এনআইডি ইসি’র অধীনেই রাখার দাবি জানিয়ে কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। কমিশন একমত পোষণ করে ৯ মার্চ সরকারকে চিঠি দেয়। তবে এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাই পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকের মানববন্ধন পালন করছি। কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে, আমরা সে অনুযায়ী কর্মসূচি পালন করব।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ওটিটি | ৮ আগস্ট, ২০২৬
ফুটবল | ৮ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।