এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে দূষিত পানি পান করে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। হল প্রশাসন ও ছাত্র সংসদের চরম অবহেলা ও উদাসীনতাকে দায়ী করে এর প্রতিবাদে বুধবার রাতে বিক্ষোভ করেছেন সাধারণ ছাত্রীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, গত দুই মাস ধরে হলের পানি পানের অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে হলের অসংখ্য শিক্ষার্থী পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও হল প্রশাসন কিংবা ছাত্র সংসদ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
বুধবার রাতে মিছিল নিয়ে হলের বাইরে জড়ো হন ছাত্রীরা। এসময় তারা স্লোগান দিয়ে হলের স্বাস্থ্যসেবা, খাবারের মান এবং প্রশাসনের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানান। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, অসুস্থতার কারণে অনেক শিক্ষার্থীর নিয়মিত পড়াশোনা ও শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা হল প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন। তাদের দাবির মধ্যে রয়েছে—স্বাস্থ্য, শিক্ষা ও খাবারের মানোন্নয়নে নেওয়া পদক্ষেপের স্বচ্ছতা নিশ্চিত করা, অসুস্থ শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং হলের ভেতরে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা।
দীর্ঘক্ষণ চলা এই বিক্ষোভে হল উত্তাল হয়ে ওঠে। ছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে শুধু আশ্বাসই মিলেছে, কিন্তু বাস্তব কোনো পরিবর্তন আসেনি। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২৮ জুন, ২০২৬
ফরিদপুর | ২৮ জুন, ২০২৬
বাংলাদেশ | ২৮ জুন, ২০২৬
নোয়াখালী | ২৮ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।