এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চলমান দুর্নীতি ও গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। বুধবার (৯ এপ্রিল) দুপুরে কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল বাশার ভূঁইয়া তার অফিসের কিছু কর্মকর্তা ও দালালের মাধ্যমে দলিল রেজিস্ট্রির প্রক্রিয়ায় আসা সাধারণ গ্রাহকদের নানা ধরনের হয়রানির মাধ্যমে নিয়মিত ঘুষ গ্রহণ করে আসছেন। দীর্ঘদিন ধরে চলমান এ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা একত্রিত হয়েছেন বলে জানান তারা।
সমাবেশ থেকে বক্তারা দাবি করেন, অবিলম্বে দুর্নীতির সঙ্গে জড়িত সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায়, তাকে আশুলিয়ায় কোনো ধরনের কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ছাত্র-জনতা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির ঢাকা জেলা উত্তরের প্রতিনিধি মো. তুহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিটি ইউনিভার্সিটি শাখার আহ্বায়ক সৈয়দ ইমন, সদস্য সচিব মো. শান্তসহ স্থানীয় ছাত্র-জনতা।
মার্চ ৯, ২০২৫
জুন ২১, ২০২৫
এপ্রিল ৩০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।