এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জের শ্রীনগরে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টায় শ্রীনগর উপজেলায় তন্তর ইউনিয়নের সোন্ধারদিয়া বাজার, বিকেল ৩টায় ষোলঘর বাজারে এবং সন্ধ্যায় শ্যামসিদ্দি ইউনিয়নের গাদিঘাটে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, নারীদের উন্নয়নের জন্য বিএনপি ফ্যামিলি কার্ড দেয়া হবে, তাই বিএনপি ক্ষমতায় আসলে আর কোন নারীদের প্রতি বৈষম্য হবে না। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি মা-বোন সরকারি সুযোগ সুবিধা পাবে, আপনারা সবাই সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তাকে যেনো আল্লাহ তায়ালা জান্নাত দান করেন ।" এসময় তিনি নিজেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, সদস্য সেলিম মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক রজিন,তন্তর ইউনিয়ন বিএনপির আনোয়ার হোসেন হৃদয় মিয়া, সাঃ সম্পাদক কাজী আরিফুল হক মনু কাজী,ষোলঘর ইউনিয়নের সভাপতি হাজী আল হাসান, সাঃ সম্পাদক ফজলে রাব্বী চৌধুরী রনি, যুবদলের সভাপতি মুজিবর রহমান, সাঃ সম্পাদক রতন শেখসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জুলাই ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৩ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ১৩ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৩ জুলাই, ২০২৬
বান্দরবান | ১৩ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ১৩ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।