এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা উত্তর দাসবাড়ী বায়তুল জান্নাত জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. সাইফুল ইসলাম বাদল।
শুক্রবার (২০ জুন) জুমার নামাজের পর তিনি দেওখোলা বাজারে জনসাধারণের সঙ্গে সরাসরি মতবিনিময় ও জনসংযোগ করেন। এসময় তিনি বাজারের দোকানপাট ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এলাকার সার্বিক খোঁজখবর নেন এবং তাদের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনেন।
জনসংযোগকালে তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি নূরে আলম উজ্জ্বল, বিএনপি নেতা মহফিজুর রহমান চান মিয়া, সাবেক ছাত্রদল নেতা মোস্তফা কামাল, বিএনপি নেতা সুরুজ্জামান চৌধুরী, সন্ধানী ক্লিনিকের পরিচালক ও বিএনপি নেতা মো. ইলিয়াস রব্বানী রিয়াজসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয়দের সঙ্গে এই মতবিনিময়ে তিনি জনকল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন ভাবনার কথাও তুলে ধরেন বলে জানা গেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।