এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ‘পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) সকালে একাডেমিক ভবন-৩ এর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ক্লাসরুমে আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়কে মানসম্মত ও সুশৃঙ্খল প্রতিষ্ঠানে রূপান্তর করতে কর্মচারীদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ। ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার মাধ্যমে বেরোবির অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করতে কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-কে ধন্যবাদ জানান।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এ. কে. এম আমজাদ হোসেন। কর্মশালায় কর্মচারীদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব। দুই দিনব্যাপী এ কর্মশালার প্রথম দিনে বিভিন্ন বিভাগ ও দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
ফেব্রু ১৪, ২০২৫
জুলাই ৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।