এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরগুনা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহাদাত হোসেনের বিরুদ্ধে ২৮ লাখ টাকা পাওনা চাওয়ায় প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন পৌর এলাকার পুলিশ লাইনের বাসিন্দা মোসা. ফেরদৌসী বেগম।
বুধবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
ফেরদৌসী বেগম বলেন, “সাবেক মেয়র শাহাদাত হোসেন আমাদের নিকটতম প্রতিবেশী ও পারিবারিক বন্ধু। আমার স্বামী জিয়াউল আহসান মিন্টু জোমাদ্দার এবং একমাত্র ছেলে রনি জোমাদ্দার জীবিত থাকাকালে তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল। তারা মারা যাওয়ার পর ২০২১ সালের ১৬ নভেম্বর শাহাদাত হোসেন ও তার স্ত্রী আমার বাসায় এসে ব্যবসার জন্য প্রথমে ২০ লাখ টাকা এবং পরে আরও ৫ লাখ ও ৩ লাখ টাকা গ্রহণ করেন।”
তিনি অভিযোগ করেন, বারবার তাগাদা দেওয়ার পরও টাকা পরিশোধ না করে উল্টো নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। ফেরদৌসী বেগম বলেন, “গত ঈদুল আজহার আগে কিছু অপরিচিত যুবক বাসায় এসে হুমকি দিয়ে বলেন, 'টাকা আগে না জীবন আগে?' সেই থেকে আমি আমার এতিম দুই নাতনী নিয়ে নিজ বাসা ছেড়ে নিরাপদ স্থানে অবস্থান করছি। আমার বড় নাতী রেজোয়ান এ বছর এসএসসি পরীক্ষার্থী, কিন্তু নিরাপত্তা শঙ্কায় সে কোচিংয়ে যেতে পারছে না।”
ফেরদৌসী বেগম আরও জানান, সাবেক মেয়র শাহাদাত হোসেনের 'টাকার জোর ও ক্যাডার বাহিনীর ভয়ে' তাদের পরিবার আতঙ্কে রয়েছে। তিনি প্রশাসনের কাছে পাওনা টাকা আদায়, নিরাপত্তা নিশ্চিত করা এবং নিজের ঘরে ফিরে যাওয়ার সুযোগ তৈরির আহ্বান জানান।
এ ব্যাপারে শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও মানবাধিকার কর্মীরাও উপস্থিত ছিলেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সেপ্টেম্বর ১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
নোয়াখালী | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।